দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। নেতৃত্বে থাকা লিটন দাস টস জিতে সিদ্ধান্ত নেন ফিল্ডিং করার। তবে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনারের দ্রুত রান তোলায় কিছুটা ব্যাকফুটে টাইগার বোলাররা।
মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বদলে জায়গা পাওয়া এবাদত হোসেনের বিপক্ষে সজোরে ব্যাট চালাচ্ছেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান।
তাদের দাপুটে ব্যাটে মাত্র ১৫ ওভারেই ১০০ রান পূর্ণ করেছে আফগানিস্তান। এর মধ্যে জাদরানের ক্যাচও মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। প্রথম পাওয়ার প্লেতে গুরবাজ-জাদরান যোগ করেন ৬৭ রান। ৫১ বলে দুজনের ফিফটির জুটি পূর্ণ হয়।
এখন পর্যন্ত ১৮ ওভার শেষে বিনা উইকেটে ১২৫ রান তুলেছে আফগানিস্তান। গুরবাজ ৭৩ এবং জাদরান অপরাজিত আছেন ৩০ রানে।