• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

রেকর্ড গড়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৫, ২১:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬০১ রান সংগ্রহের পরই স্পষ্ট হয়েছিল বড় জয় পাবে তারা। তবে, এত বড় ব্যবধান কেউই হয়তো আন্দাজ করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টেস্ট ইতিহাসে ৩০টির বেশি ম্যাচে ৩০০ রানের বেশি ব্যবধানে জয় রয়েছে, কিন্তু ইনিংস ব্যবধান হিসেব করলে এই সংখ্যা মাত্র তিনটি। এসবের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বড় জয়টি নিউজিল্যান্ডেরই, যা তাদের টেস্ট ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জয়। ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় দুই জয় ইংল্যান্ড (১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ৫৭৯ রান) এবং অস্ট্রেলিয়া (২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ৩৬০ রান) অর্জন করেছে।

ইনিংস ও ৩৫৯ রানের ব্যবধানে জয়ী হয়ে নিউজিল্যান্ড দুই ম্যাচের সিরিজটিও নিশ্চিত করেছে। আগের টেস্টে ৯ উইকেটে জিতেছিল তারা। একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে।

তৃতীয় দিনে ৭ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ড আর ব্যাটিং করেনি, ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠানো হয়। প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে আজ মাত্র ১১৭ রানে অলআউট হয়। এই দিনে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিষিক্ত জাকারি ফকস। তিনি ৩৭ রানে ৫ উইকেট নেন।

নিক ওয়েলশ ছাড়া জিম্বাবুয়ের অন্য কোনো ব্যাটার নিউজিল্যান্ডের পেসারদের মোকাবেলা করতে পারেনি। ওয়েলশ ৪৭ রানে অপরাজিত ছিলেন। প্রথম ওভারেই আউট হন ব্রায়ান বেনেট। ওয়েলশ ক্রেগ আরভিনের সঙ্গে সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়েন। আরভিন ১৭ রান করেন। বাকি সবাই সিঙ্গেল ডিজিটে আউট হন। ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি দুই করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের একমাত্র ইনিংসে ৬০১ রান সংগ্রহে ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রের অবদান অনস্বীকার্য। তিনজনই ১৫০’র বেশি রান করেন। প্রথম দিনেই জিম্বাবুয়েকে অলআউট করে প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল নিউজিল্যান্ড। কনওয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন। উইল ইয়ং ৭৪ রানে আউট হলে নাইটওয়াচম্যান হিসেবে নামেন জ্যাকব ডাফি।

ডাফি কনওয়েকে দারুণ সঙ্গ দেন এবং দ্বিতীয় দিনে আরও ২৮ রান করেন। ডাফি আউট হওয়ার পর কনওয়ে সেঞ্চুরি পূর্ণ করে ১৫৩ রানে আউট হন। এরপর নিকোলস ও রবীন্দ্র দ্বিতীয় দিন শেষ করেন। রবীন্দ্র তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন, ১৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নিকোলস ছিলেন ১৫০ রানে।

এফএইচ/এমএইচ

  • খেলা
  • ক্রিকেট
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি প্রার্থীকে ঋণখেলাপি উল্লেখ করে ব্যাংকের চিঠি
বিএনপি প্রার্থীকে ঋণখেলাপি উল্লেখ করে ব্যাংকের চিঠি
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএল খেলা স্থগিত, মাঠ ছাড়তে নারাজ সমর্থকরা
বিপিএল খেলা স্থগিত, মাঠ ছাড়তে নারাজ সমর্থকরা
খালেদা জিয়ার মৃত্যু: প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে নতুন সিদ্ধান্ত
খালেদা জিয়ার মৃত্যু: প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে নতুন সিদ্ধান্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।