দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে এমিলিয়ানো মার্টিনেজের গাড়ির পাশে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার অসহায় দাঁড়িয়ে থাকাটা ভালো ভাবে নেয়নি এদেশের ফুটবল সমর্থকেরা। যা নিয়ে সমালোচনা হয়েছে স্পন্সর প্রতিষ্ঠান এমন কী মার্টিনেজকে নিয়েও।
যদিও এখানে মার্টিনেজের দোষ নেই বললেই চলে। আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে বাংলাদেশে যে স্পন্সর প্রতিষ্ঠান এবং মার্টিনেজের কলকাতা এজেন্ট শতদ্রু দত্তর গাফিলতিও দেখছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের বদৌলতে এই জামালের অপেক্ষারত মুহুর্তের ভিডিওটা ছড়িয়ে পড়ে মুহুর্তেই, যা চোখে পড়ে শতদ্রু দত্তর। সেটি দেখে নিজেদের ভুল বুঝতে পেরেছেন শতদ্রু।
এরপর জামাল ভুঁইয়ার ফোন নম্বর জোগাড় করে 'সরি' বলেছেন ভারতের শতদ্রু দত্ত। কলকাতা থেকে বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে শতদ্রু বলেন, 'আসলেই আমি জানতাম না। কেউ যদি আমাকে বলে রাখতেন তাহলে একটা ব্যবস্থা করা যেত। বিমানবন্দরের লাউঞ্জেই জামালের সঙ্গে বসিয়ে দেওয়া যেত।'
শুধু সরি বলেই শেষ করেননি, মার্টিনেজের কাছ থেকে অটোগ্রাফ সহ একটি জার্সির ব্যবস্থা করেছেন তিনি। যেটা তিনি দিতে চান বাংলাদেশ অধিনায়ককে। মার্টিনেজ হয়তো বুঝতে পেরেছেন যে জার্সি পেয়ে জামাল অপমানবোধ করতে পারেন। সে কারণে জার্সির সঙ্গে দিয়েছেন শুভেচ্ছাবার্তাও। জার্সিতে এমি শুভেচ্ছাবার্তায় লেখেন, 'চিয়ার্স, জামাল।'
কীভাবে কখন এই জার্সি জামালের হাতে তুলে দেওয়া যায়—তা নিয়ে কথা হয়েছে শতদ্রু দত্ত ও জামাল ভূঁইয়ার। মূলত দ্রুতই এই জার্সি জামাল ভূঁইয়াকে দিতে চান শতদ্রু দত্ত।