দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবারের মতো আর্জেন্টাইন কোনও ক্লাবে খেলতে গেছেন বাংলাদেশের কোনও ফুটবলার। নানা আলোচনার জন্ম দিয়ে কদিন আগে আর্জেন্টিনার তৃতীয় সারির দল সোল দে মায়ো ক্লাবে যোগ দেন বাংলাদেশ দলের অধিনায়ক।
রোববার অভিষেক ম্যাচটাও রঙিন হলো জামালের। প্রথম ম্যাচেই পেয়েছেন গোল। তৃতীয় বিভাগের ম্যাচে জার্মেনাইলকে জামালরা হারিয়েছে ২-১ গোলে। ৩৩ বছর বয়সী জামাল প্রথমবারের মতো আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেলতে নেমে ৮১ মিনিটে পান গোল।
ম্যাচের শুরু থেকেই দুই দল লড়াই করে সমান তালে। তবে প্রথম সাফল্য পায় জামালের ক্লাবসোল দে মায়ো। আর্জেন্টাইন ফরোয়ার্ড ফার্নেন্দো ভালদেবান্তিনোর গোলে এগিয়ে ১-০ ব্যবধানে। এরপর ৮১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে জামাল করেন দ্বিতীয় গোল। যদিও ৮৭ মিনিটের মাথায় গোল হজম করতে হয় জামালদের।
শেষ পর্যন্ত পেনাল্টি থেকে পাওয়া জামালের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সোল দে মায়ো। ম্যাচ শেষে ভিডিও বার্তায় জামাল জানান, 'আজ ছিল প্রথম ম্যাচ। খুবই ঠাণ্ডা ছিল ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড বাতাস ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তিন পয়েন্ট পেয়েছি। আমি গোল করেছি যেটা সন্তুষ্টির। অনেক বাংলাদেশি আমাকে সমর্থন করার জন্য এসেছিলেন। কাজেই সব মিলিয়ে আমি খুবই খুশি।'
আগামী ৯ সেপ্টেম্বর সোল দে মায়োর খেলবে পরের ম্যাচ। ওই ম্যাচ খেলেই বাংলাদেশ ফিরে আসবেন জামাল। কেন না আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে যোগ দিতে হবে প্রস্তুতি ক্যাম্পে
এমআর/