দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে আবারও আসতে চান মার্টিনেজ সাংবাদিকদের এ তথ্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘মার্টিনেজ বলেছেন, তিনি আবার বাংলাদেশ আসতে চান। একা নয়, এবার সঙ্গে পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই আসতে চান। ঢাকায় এসে খেলতে চান বাংলাদেশ দলের সঙ্গে।’
সোমবার (৩ জুন) আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সাক্ষাৎ করেছেন। মার্টিনেজ তার অনুভূতির কথা প্রকাশ করেন।
সংক্ষিপ্ত এই সফরে তিনি এ দেশের আর্জেন্টাইন সমর্থকদের কোনো উন্মাদনাই দেখতে পাচ্ছেন না। কারণ, তার সঙ্গে সাধারণ মানুষের কোনো অনুষ্ঠানই রাখা হয়নি সফরসূচিতে।
যে কারণে কিছুটা মন খারাপ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। তিনি বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কথা দিয়েছেন, আবারও বাংলাদেশে আসবেন পুরো আর্জেন্টিনা দলকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলতে চান।
আইসিটি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এমিলিয়ানো মার্টিনেজকে একটি বাজপাখির প্রতিকৃতি (গোলপোস্টে ক্ষিপ্রতার জন্য বাংলাদেশে বাজপাখি নামেই পরিচিত মার্টিনেজ), একটি নৌকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশের মানুষ যে মার্টিনেজকে বাজপাখি হিসেবে জানে এ ব্যাপারটা আর্জেন্টাইন এই গোলরক্ষকও জানেন। এ কারণে ঢাকায় এসে বাজপাখি শব্দটা মুখস্ত করে নেন তিনি। বাজপাখি, নৌকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার পেয়ে খুব খুশি হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।’