দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বয়সটা ৩৬ পেরিয়ে গেছে লিওনেল মেসির। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে বিশ্বকাপটাও জিতেছেন। তার আর জেতার কিছু নেই। খেলছেন মনের আনন্দে। বয়সটা চল্লিশে ধাক্কা দিলেও মেসি এখনো রয়েছেন ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে।
এখনও যেভাবে খেলে যাচ্ছেন তাতে বোঝার উপায় নেই ফিটনেস বা মনসংযোগে কোনও ঘাটতি আছে। তবে লিওনেল মেসি যে পরের বিশ্বকাপ খেলছেন না সেটি প্রায় নিশ্চিত। তার আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন আরও কয়েক বছর।
বুধবার লিওনেল মেসির কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন মেসির উচিত যতদিন সম্ভব খেলা চালিয়ে যাওয়া।
এ নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা মেসিকে বলবো যে যতোদিন সম্ভব খেলাটা চালিয়ে যেতে। ইতোমধ্যে প্রমাণ করেছে যে সে থামবার নয়। কেউ হলপ করে বলতে পারবে না যে মেসি অমুক সময়ে থামবে। এটা সত্যিই অবিশ্বাস্য। সে ফুটবল মাঠে থাকতে ভালোবাসে।’
তিনি আরও বলেন, ‘আসলে একজন লিওনেল মেসি হওয়া খুবই কঠিন। এখনও দেখেন সে যেখানে যায় সেখানেই মানুষের ভীড় জমে যায়। মাঠে যেখানে বল থাকে, সেখানে সে থাকে। বল পেলেই সে খুশি।’
২০০৬ সাল থেকে এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৭৮ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ১০৬টি।
এমআর/