দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তামিমের ফিরে আসার খবরে বিসিবি সভাপতি পাপন বলেছেন, এটা অবশ্যই সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে।
শুক্রবার (৭ জুলাই) তিনি এ কথা বলেন।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ (শুক্রবার) সাক্ষাৎ করেছেন তামিম ইকবাল। তার সঙ্গে ছিলেন- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবং তামিমের স্ত্রী আয়েশা।
সবশেষে, প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙ্গে খেলায় ফিরছেন দেশসেরা এই ওপেনার।
প্রসঙ্গত, গতকাল (বৃহস্পতিবার) হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম। তামিমের এমন আকস্মিক বিদায়ের ঘোষণায় বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ ক্রিকেট।