দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ চলাকালীন সময়ে নাসুম আহমেদের গায়ে হেড কোচ চণ্ডিকা হাথুরু সিংহে হাত তোলার মতো ঘটনা ঘটিয়েছেন বলে সংবাদ প্রচার করেছে দেশের একটি গণমাধ্যম। সেই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন সদস্যের তদন্ত কমিটি নাসুমের কাছে জানতে চেয়ে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনে ঢাকায়।
তদন্ত কমিটিকে তথ্য দিয়ে ফিরে যান নাসুম। তবে নাসুম কাণ্ডে এখনও চলছে আলোচনা-সমালোচনা। কেউ বলছেন নাসুমের সঙ্গে এমনটা ঘটেছে, আবার কেউ বলছেন এমন ঘটনা ঘটেনি।
তবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বললেন, নাসুমের সঙ্গে হাথুরুর যে ঘটনা সামনে এসেছে সেটি ডাহা মিথ্যা।
এ নিয়ে পাপন বলেন, ‘আমি অনেক দিন ধরেই দেখছি ডাহা মিথ্যা। এরপর আর কিছু বলার নাই।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না। আমি কোনো দিনই শুনিনি এমন ঘটনা। আমি এই ধরনের কোনো কথাই শুনি নি। এক্সসেপ্ট যখন নাকি এটা টিভিতে প্রচার করা হলো এবং এখানটায় ফার্স্ট একটা জিনিসই আমি ওনাদেরকে বলেছি যারাই আমার সঙ্গে যোগাযোগ করেছে এখানটাই যেটা বলা হয়েছে আমি কোচকে শাসিয়েছি সামথিং লাইক দ্যাট- আমি তো জানি না। সো এরপর আমার তো কিছু বলার নাই। যে জিনিসটা আমি জানি মিথ্যা। সেই জিনিসটা নিয়ে।’
এদিকে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ট্রেনিংয়ে দেখা যায় হাথুরু সিংহের ছেলেকে। সেটি নিয়েও নানান সমালোচনা হয়েছে। সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান হাথুরুর ছেলেকে ফিক্সার বলে আঙুল তোলেন।
সেটি নিয়ে পাপন বলেন, ‘তাকে আমরা ইন্টার্নশিপ করতে দিয়েছি বিসিবিতে। সে ইন্টার্নশিপ করতে এসেছিল। সমস্যাটা হয়েছে এখানে একাধিক। আমি এখানে মিডিয়াকে দোষ দিচ্ছি না। আগে একটা সময় ছিল যখন নাকি আমি আরও বেশি ইনভলভড ছিলাম এই সমস্ত ব্যাপারে। আমি রেগুলারলি আপনাদের সঙ্গে কমিনিউনেকেট করতাম। এই ৭-৮ মাস যখন আমি বন্ধ করেছি, আসলে বিসিবির সঙ্গেও কমিনিউকেশন বন্ধ হয়ে গেছে। কালকে ওনাদের (পরিচালক) সঙ্গে বসেছিলাম বললাম কী হলো আপনারা চুপচাপ বসে আছেন কেন, আমি নাই কেউ তো বলতে হবে। না হলে তো কনফিউশন থাকতেই পারে।’
এমআর/