দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় অবসর ভেঙে খেলায় ফিরছেন তামিম ইকবাল। তামিম ইকবালের ফিরে আসা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আবেগের বশবর্তী হয়ে তামিম অবসরের সিদ্ধান্ত নিয়েছে। আমার তাই মনে হয়েছে তার সঙ্গে সামনা-সামনি বসতে পারলে একটা সমাধান পাব। কারণ আমি ওদের খুব কাছের।
শুক্রবার (৭ জুলাই) বিকেলের দিকে এসব কথা বলেন পাপন।
তিনি বলেন, তামিমের ফিরে আসা অবশ্যই সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে!
প্রসঙ্গত, আজ (শুক্রবার) দুপুর বেলায় মাননীয় প্রধানমন্ত্রী তামিমকে গণভবনে ডাকেন। সেখানে প্রধানমন্ত্রীর কথায় তিনি খেলায় ফেরার সিদ্ধান্ত নেন। তবে যেহেতু তিনি শারীরিক ও মানসিকভাবে ফিট নয়, সেজন্য দেড় মাস সময় নিয়েছেন।
তার আগে, গতকাল (বৃহস্পতিবার) হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম। তামিমের এমন আকস্মিক বিদায়ের ঘোষণায় বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ ক্রিকেট।