দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় নিলো স্কটল্যান্ড। বিশ্বকাপে ওঠার দৌড়ে শ্রীলঙ্কার পর স্বাভাবিক দৃষ্টিতে সবার সামনে ছিল জিম্বাবুয়ে। কিন্তু সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়েও আসন্ন ভারত বিশ্বকাপের আগেই বাড়ির পথ ধরেছে।
দুই দলকেই বিদায় করে দেওয়া স্কটল্যান্ড বিশ্বকাপ খেলার জোর সম্ভাবনা ছিল। কিন্তু তাদেরকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ছিল ভারত বিশ্বকাপের সর্বশেষ দল বাছাইয়ের লড়াই। সেই লড়াইয়ে বাছাইপর্বের শুরু থেকেই দাপট দেখানো ডাচরাই শেষপর্যন্ত জিতে নিয়েছে।
জিম্বাবুয়ের বুলাওয়েতে (৬ জুলাই) দল দুটির নক-আউট ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় নেদারল্যান্ডস।
ফলে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ৬ উইকেটে ২৭৮ রান তুলে উইকেটে জিতে বিশ্বকাপ নিশ্চিত করে নেদারল্যান্ডস। এ জয়ের ফলে সুপার সিক্সে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সবশেষ দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করলো নেদারল্যান্ডস। তবে সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে বিদায় স্কটল্যান্ডের।