দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তামিম ইকবালের অবসর নিয়ে একে একে সব সতীর্থই স্মৃতিচারণা করেছেন। নতুন অধ্যায়ের জন্য শুভ কামনা জানিয়েছেন সবাই। বাকি ছিলেন কেবল একজনই, দীর্ঘ ক্যারিয়ারে পথ চলার সঙ্গী ও বন্ধু সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়ক তামিমের অবসর নেওয়ার একদিন পর অবশেষে নীরবতা ভাঙলেন তারকা এই অলরাউন্ডার।
বিশ্ব সেরা এই অলরাউন্ডার এক স্ট্যাটাসে বললেন, তোমার আগুন আমাদের সবার ভেতর জ্বলবে। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।
সাকিবের ভাষ্য, তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ কর।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের মন্তব্য, ২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথ চলা। আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।
সাকিব আরও যোগ করেন, একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম—আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।
দেশসেরা এই ক্রীড়াবিদের বিশ্বাস, তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে...কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তখন তোমার আগুন আমাদের সবার ভেতরে জ্বলবে।