দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র হজ পালন করতে সৌদি আরব ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেশে ফিরেই তামিমের এমন সংবাদে মর্মাহত হয়েছেন তিনি। দুঃখ প্রকাশ করেছেন তামিমের কাছে।
মাহমুদউল্লাহ তার স্ট্যাটাসে বলেন, ‘গতরাতে হজ থেকে ফিরে এসে হঠাৎ আজ শুনলাম তামিমের অবসরের কথা। প্রতিটি অবসরের সিদ্ধান্তই দুঃখের। এই খবর শুনে আমি খুবই মর্মাহত ও দুঃখ পেয়েছি। আমরা এত বছর ধরে টিম মেট হিসেবে ছিলাম, অনেক স্মৃতি আমাদের। বাংলাদেশের ক্রিকেটে তার (তামিমের) অবদান অপরিসীম। আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তার মঙ্গল করুন।’
আগেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন। খেলে যাচ্ছিলেন কেবল ওয়ানডে ও টেস্ট। এবার সেই দুটি থেকেও সরে দাঁড়ালেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তামিম।
ওয়ানডে অধিনায়কের অবসর ঘোষণায় সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার ব্যথিত হয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে নিয়ে পোস্ট করেছেন। দীর্ঘ দিনের প্রিয় সতীর্থকে নিয়ে মাশরাফি-তাসকিনদের মতো স্ট্যাটাস দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।