দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তামিম ইকবালের অবসরের ঘোষণার পর আজ (বৃহস্পতিবার) রাত ১০টায় জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সভাতেই বিসিবিকে তামিমের স্থান পূরণের সিদ্ধান্ত নিতে হবে।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার। আজ হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম।
তামিমের এমন আকস্মিক বিদায়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। কারণ তামিমকে অধিনায়ক রেখেই চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা করেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
তার আকস্মিক অবসরের কারণে অধিনায়কের পদটি এখন ফাঁকা। যেহেতু এই সিরিজে লিটন দাস তামিমের ডেপুটি, তাই সহ-অধিনায়ক হিসেবে লিটনের ওপরই আস্থা রাখতে যাচ্ছে বোর্ড। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের কথায় এমন ইঙ্গিতই মিলেছে।
এদিকে বিসিবি থেকে তামিমকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তামিম তার সিদ্ধান্তে থেকে এক চুলও সরেননি।