• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বৃষ্টি আইনে আফগানদের কাছে টাইগারদের হার

স্পোর্টস ডেস্ক
  ০৬ জুলাই ২০২৩, ০৯:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ রানে হারল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় হেরে কিছুটা অস্বস্তিতে টাইগাররা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বাংলাদেশ।

বৃষ্টি আইনে আফগানিস্তানের টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ১৬৪ রান। সামান্য স্কোর তাড়া করতে সাবধোনে শুরু করে আফগানিস্তান।

ইনিংসের শুরু থেকে বৃষ্টিভেজা মাঠে রান করতে কঠোর পরিশ্রম করতে হয় আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে। তাদের ৯৪ বলের ৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের বলটিকে মিডউইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে পরিণত হন রহমানউল্লাহ। তিনি ৪৫ বলে মাত্র একটি বাউন্ডারির সাহায্যে ২২ রানে ফেরেন।

২১.৪ ওভারে খেলা শেষে আফগানিস্তান ২ উইকেট হারিয়ে ৮৩ রান করার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির আগে জয়ের জন্য আফগানদের জয়ে প্রয়োজন ছিল ২ উইকেটে ৬৭ রান। কিন্তু তারা ২ উইকেটে ৮৩ রান করে জয়ের পথেই ছিল।

বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে গড়ায়নি। যে কারণে ডিএলমেথডে ১৭ রানের জয় পায় আফগানিস্তান।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে প্রত্যাশিত রান করতে পারেনি বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের ৫১ রানের ইনিংসে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টেনেটুনে ৯ উইকেটে ১৬৯ রান করেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারে দলীয় ৩০ রানে বাংলাদেশ হারায় অধিনায়ক তামিম ইকবালের উইকেট। তামিমকে কট বিহাইন্ড করেন ফজলহক ফারুকি। সাজঘরে ফেরার আগে ২১ বলে ১৩ রান করে বিদায় নেন তামিম।

১১.২ ওভারে দলীয় ৬৫ রানে আউট হন আরেক ওপেনার লিটন দাস। মুজিব উর রহমানের করা লেগ স্টাম্পের বলে স্কয়ার লেগের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন লিটন। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করে ফেরেন তিনি।

এরপর বোলিংয়ে এসেই নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন মোহাম্মদ নবি। তার প্রথম বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দেন শান্ত। সাজঘরে ফেরার আগে ১৬ বলে ১২ রান করেন শান্ত। ১২.১ ওভারে তার বিদায়ে ৭২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

১৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৪ রান। সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় ৪ ও ৮ রানে ব্যাটিংয়ে ছিলেন। তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ৫০ মিনিট।

বৃষ্টির পর খেলা শুরু হলে সাকিবকে আউট করেন আজমতউল্লাহ ওমরজাই। তার বলে এক্সট্রা কাভারে খেলেন সাকিব। ডানদিকে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ নবি। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ১৪ রান করার সুযোগ পান সাকিব।

সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই বিপদে পড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। লেগ স্পিনার রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক। তার বিদায়ে ২৩.৫ ওভারে ১১২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ১২৮ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আফিফ হোসেন।

৩২.৫ ওভারে দলীয় ১৩৯ রানে ফলজহক ফারুকির গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি ২৩ বল খেলে মাত্র ৫ রানে আউট হন।

৩৪.১ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করে ১৪২ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৭ ওভার। নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৬৯ রান। দলের হয়ে ৬৩ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫১ রান করেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

আগামীকাল শুক্রবার চট্টগ্রামের একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।

  • খেলা
  • ক্রিকেট
  • তামিম
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
সবমিলিয়ে কঠিন একটা সিরিজ ছিল: স্যান্টনার
সবমিলিয়ে কঠিন একটা সিরিজ ছিল: স্যান্টনার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।