দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক প্রান্তে দাঁড়িয়ে তাওহিদ হৃদয় দেখছেন অন্য প্রান্তের ব্যাটারদের একের পর এক যাওয়ার আসার খেলা। সাজঘরে ফেরার এই মিছিলে সর্বশেষ যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এবারও সেই ফজল হক ফারুকি। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটা যেভাবে প্রত্যাশা করেছিলেন মিরাজ, সেভাবে ওঠেনি। আফগানদের আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফউদ্দৌলা।
মিরাজ রিভিউ নিয়েছিলেন ঠিকই কিন্তু কাজে আসেনি সেটি। ২৩ বলের সংগ্রাম শেষ হয়েছে মিরাজের, করেছেন ৫ রান। ১৩৯ রানে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ, বাকি এখনো ১৭ ওভার।
দ্রুত উইকেট হারানোয় শঙ্কা জেগেছে পুরো ৫০ ওভার খেলতে পারবে তো বাংলাদেশ! ৩৪.১ ওভারে ১৪২ রান তুলতে দ্বিতীয় দফায় বৃষ্টি নামার আগ পর্যন্ত হৃদয়কে সঙ্গ দিইয়েছেন তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয় করেছেন ৫৭ বলে ৪২* রান। তাসকিন আছেন ১ রানে। তার আগে তামিম ইকবাল ১৩, লিটন দাস ২৬, শান্ত ১২, সাকিব আল হাসান ১৫, মুশফিকুর রহিম ১, আফিফ হোসেন ৪ এবং মিরাজ ফিরেছেন ৫ রান করে।