দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমালোচনা মাথায় নিয়ে খেলতে নেমেছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ১৩ রানে আউট হয়ে সেই সমালোচনার জোরটা আরেকটু বাড়িয়ে দিলেন বটে। চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সিরিজ শুরুর আগের দিন তামিম ইকবাল সন্দিহান ছিলেন নিজের ফিটনেস নিয়ে। অবশ্য সেসব উড়িয়ে দিয়ে মাঠে নেমেছেন টস করতে, করেছেন ব্যাটিংও। কিন্তু টিকতে পারেননি বেশীক্ষণ।
শুরুটা বাউন্ডারি দিয়ে করলেও পরে ধীর হয়ে যায় রানের চাকা। শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন ২১ বলে ২ চারে ১৩ রান করে।
ফজল হক ফারুকির খানিকটা অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে বিপদ ডেকে আনেন তামিম ইকবাল। তাতে প্রথম পাওয়ারপ্লেতে কাঙ্খিত উইকেটের দেখা পেয়ে গেল আফগানিস্তান। বাংলাদেশ প্রথম উইকেট হারাল ৩০ রানে, সপ্তম ওভারে।
তামিমের বিদায়ের পর লিটন দাসের সঙ্গে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।