দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লম্বা বিরতি দিয়ে আবারও শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিতীয় পর্বের খেলা। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সফরকারী দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
এদিকে গতকাল মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল নিজেকে পুরোপুরি ফিট দাবি করতে না পারলেও আজ প্রথম ম্যাচেই খেলছেন।
যদিও তার খেলা নিয়ে কিছুটা সমালোচনা তৈরি হয়। তবে নিজের সিদ্ধান্ত থেকে সরেননি বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ একাদশে রয়েছেন তিন পেসার ও দুই স্পিনার। পাঁচ বোলারের সঙ্গে ব্যাটিংও বেশ লম্বা। সাত নম্বরে এক সিরিজ পর দলে ফিরে একাদশে ফিরেছেন আফিফ হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালমান।