দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুধবার (৫ জুলাই) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে টিকেটের মূল্য ও খেলার সময়সূচি। এবার জানানো হয়েছে কোন চ্যানেলে দেখানো হবে খেলা।
একমাত্র টেস্ট অনুষ্ঠিত হয় গত জুনে। এবার তিন ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করা হবে টি-স্পোর্টস ও জিটিভিতে। ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে সিরিজটি। বাংলাদেশ থেকে র্যাবিটহোল ও টফিতে দেখা যাবে সাবস্ক্রিপশন ফি দিয়ে। ভারতে অবস্থানকারী দর্শকরা দেখতে পারবে ফ্যানকোডের মাধ্যমে। আর আফগানিস্তানের দশর্করা সবকটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে আরটিএ স্পোর্টসে।
এছাড়া ভারত ও আফগানিস্তান ছাড়া বাকিরা খেলা দেখতে পারবেন র্যাবিটহোলের ইউটিউব চ্যানেলে ফ্রিতে।
আগামীকাল থেকে আফগানিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এরপর ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে বাকি দুটি ওয়ানডে। ম্যাচ শুরু হবে বেলা ২টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল উড়ে যাবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।