দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৫ জুলাই, বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে। এই ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বোচ্চ ১ হাজার ৫০০ ও সর্বনিন্ম ২০০ টাকা ধরা হয়েছে টিকিটের মূল্য। ৩ জুলাই থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। বিসিবির ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে ম্যাচের দিন টিকিট সংগ্রহ করা যাবে বুথ থেকে। টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে।
এম এ আজিজ স্টেডিয়ামে টিকিট বুথে ম্যাচের আগের দিন ও ম্যাচ চলাকালীন সময়ে পাওয়া যাবে টিকিট।
গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১হাজার ৫০০ টাকা, রুপটপ হসপিটালিটি ১হাজার ৫০০ টাকা, ক্লাব হাউস ৫০০, পূর্ব ও পশ্চিম স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা।
আগামী ৫, ৮ ও ১১ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একই সময়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।