• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বদলা নেওয়ার হুঙ্কার আফগান অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
  ০৪ জুলাই ২০২৩, ১১:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

ঈদের রেষ এখনও কাটেনি। তার আগেই আফগানিস্তান দলকে ধরতে হয়েছে বাংলাদেশের ফ্লাইট। চট্টগ্রামে সফরকারীরা শুরু করেও দিয়েছে অনুশীলন। জুনে টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলে ঈদের ছুটিতে গেলেও আবুধাবিতে কঠোর অনুশীলনের মধ্যেই ছিল আফগানরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টেস্টে রেকর্ড রানে হারের পর এবার নামতে হবে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে। প্রথমে রয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। শুরু হবে ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এর আগে ৮৯ বছরের ইতিহাসে টেস্ট ক্রিকেটে ৫৪৬ রানে হারের সেই বদলা ওয়ানডেতে নেওয়ার হুঙ্কার জানিয়ে রাখলেন দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। বলেন, ‘টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবুধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।’

টেস্টে অনেকটা অনভিজ্ঞ দল এলেও ওয়ানডেতে পূর্ণশক্তির দল নিয়ে এসেছে আফগানরা। রশিদ খান ফেরায় যেন আত্মতৃপ্তিতে ভুগছেন হাশমতুল্লাহ।

‘সে আমাদের জন্য অনেক বড় নাম। দলে যখন সে আমাদের সঙ্গে থাকে, অধিনায়ক হিসেবে আমি আত্মবিশ্বাস পাই। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচ খেলেনি। এখন সে ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।’

তবে ঘরের মাঠে বাংলাদেশকে সহজ ভাববার কারণ দেখছেন না আফগান অধিনায়ক। ‘বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি।’

হাশমতউল্লাহ মনে করেন, দুই দলের কঠিন লড়াই হবে, ‘সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।’

দুই দল এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। ৭টি জয়ে পাল্লা ভারি বাংলাদেশের।

  • আফগানিস্তান ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
এ সম্পর্কিত আরও খবর
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
সবমিলিয়ে কঠিন একটা সিরিজ ছিল: স্যান্টনার
সবমিলিয়ে কঠিন একটা সিরিজ ছিল: স্যান্টনার
জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের বছর শেষ হলো হেরে
জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের বছর শেষ হলো হেরে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।