দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমার্ধ শেষে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। যদিও দুই দলই লড়েছে সমান তালে। তবে বিরতির পর শুরুটা ছিল বাংলাদেশের জন্য নড়বড়ে। সেই সুবাদে সিঙ্গাপুরের কাছে তারা আরও একটি গোল হজম করে। ৫৮ মিনিটের সেই গোলটা বাংলাদেশ শোধ করেছে ৬৭ মিনিটে এসে।
বাংলাদেশ গোল পরিশোধ করে রাকিবের নেওয়া শটে। যা সিঙ্গাপুরের গোলরক্ষক গ্রিপ করতে পারেননি। তার পায়ের নিচ দিয়ে বল জালে প্রবেশ করে। যদিও সেটি ঠিক গোল হওয়ার মতো আক্রমণ কিংবা শট ছিল না।
সিঙ্গাপুরের গোলরক্ষকের ভুলে এবং ডিফেন্ডারদের নিষ্ক্রিয়তায় বাংলাদেশ গোল পেল। একইসঙ্গে আভাস দিলো ম্যাচে ফেরার।
/অ