দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। প্রতিবছরের মতো এবারও দেশের পর্যটন ও রিয়েল এস্টেট খাতে শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ মেলায় অংশগ্রহণ করছে। এ বছর মেলাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বর্ষসেরা আকর্ষণীয় সব অফার ও বিশেষ সুবিধা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৭৭ নম্বর প্রিমিয়ার স্টলে দর্শনার্থীদের জন্য উপস্থিত থাকবে গোল্ডস্যান্ডস গ্রুপ। কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানসম্পন্ন ৫ তারকা হোটেলে মালিকানা ক্রয় এবং আমিন সিটি পূর্বাচল ও গোল্ড সিটি মাওয়া প্রকল্পে প্লট বুকিংয়ের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ সুবিধা। মেলা উপলক্ষে হোটেল, পর্যটন ও ভূমি উন্নয়ন খাতে গ্রুপটির বিভিন্ন প্রকল্পে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, সীমিত সময়ের বিশেষ প্যাকেজ এবং র্যাফেল ড্রয়ের সুযোগ।
গোল্ডস্যান্ডস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার মাধ্যমে তাদের চলমান ও আসন্ন প্রকল্পসমূহ সম্পর্কে সরাসরি গ্রাহকদের অবহিত করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টলটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্টলে উপস্থিত অভিজ্ঞ সেলস ও কনসালটেশন টিম আগ্রহীদের প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও বিনিয়োগ পরামর্শ সরাসরি প্রদান করবেন।
মেলা উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটার আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেলে মালিকানা ক্রয়ে থাকছে বিশেষ মূল্যছাড় ও এক্সক্লুসিভ বুকিং অফার। এছাড়া সহজ ডাউন পেমেন্ট ও কিস্তি সুবিধা, এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্যাকেজ এবং প্রপার্টি ও ইনভেস্টমেন্ট কনসালটেশন সেবাও থাকছে। স্টলে আগত দর্শনার্থীরা প্রকল্পের নকশা, লোকেশন, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিনিয়োগে সম্ভাব্য রিটার্ন সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন।
বাণিজ্য মেলার পাশাপাশি গ্রাহকরা চাইলে গোল্ডস্যান্ডস গ্রুপের করপোরেট হেড অফিস থেকেও বিস্তারিত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। করপোরেট হেড অফিসের ঠিকানা— ৪৭ নাসা হাইটস, গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২। যোগাযোগ নম্বর: +৮৮০১৮৭৭৭-১৫৩৩৩। এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.goldsandsgroup.com ভিজিট করেও বিস্তারিত জানা যাবে।
গোল্ডস্যান্ডস গ্রুপের তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, উত্তরা, চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলশী ব্রাঞ্চ থেকেও গ্রাহকরা হোটেল ও জমির মালিকানা ক্রয় এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
জে আই