দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘বাজবল’ ক্রিকেট দিয়ে এবার কী পার পাবে ইংল্যান্ড? সম্ভাবনা কম। এজবাস্টনের মত লর্ডসেও হেরে যেতে পারে স্বাগতিকরা। ৩৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে প্রথম সারির চারজন ব্যাটারের উইকেট হারিয়ে বসেছে ইংলিশরা। বাকি আছে ৬ উইকেট, রান করতে হবে আরও ২৫৭টি।
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা অনুষ্ঠিত হবে আজ। লর্ডসে চলমান এই টেস্টের নিয়ন্ত্রণ বলা যায় এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হাতেই রয়েছে। তবে, ক্রিকেট যেহেতু গৌরবময় অনিশ্চয়তার খেলা। যে কোনো সময় চিত্র পাল্টে যেতে পারে।
ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে- উইকেটে রয়েছে ওপেনার বেন ডাকেট এবং অধিনায়ক বেন স্টোকস। ৫০ রান নিয়ে ব্যাট করছেন ডাকেট এবং ২৯ রান নিয়ে তার সঙ্গে উইকেটে রয়েছেন বেন স্টোকস। এ দু’জন যে দৃঢ়তা নিয়ে ব্যাট করছে, তাতে ইংল্যান্ড এখনও জয়ের ব্যাপারে আশাবাদী হতে পারে।
অসিদের পেস আগুন এবং ইংল্যান্ডের ব্যাটিং দৃঢ়তা- লর্ডস টেস্টের শেষ দিনে জয়ী হবে কে? কোন রোমাঞ্চ উপহার দেবেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা?
জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে যায় ইংল্যান্ড। ৯ রানে প্রথম, ১৩ রানে দ্বিতীয়, ৪১ রানে তৃতীয় এবং ৪৫ রানে পড়ে চতুর্থ উইকেট। দ্রুত ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছিলো স্বাগতিকরা, তখন হাল ধরেন বেন ডাকেট এবং বেন স্টোকস।
এ দু’জন মিলে চতুর্থ দিন শেষ বিকেলে অসিতের পেস তোড় সামলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন। অস্ট্রেলিয়া যদি চতুর্থ দিনের বোলিংয়ের চাপ আজও ধরে রাখতে পারে এবং দ্রুত উইকেটে থাকা ডাকেট-স্টোকসকে ফিরিয়ে দিতে পারে, তাহলে অনায়াসেই টেস্ট জয় করে নিতে সক্ষম হবে।
আর যদি দুই বেন (ডাকেট এবং স্টোকস) আজ দৃঢ়তা দেখাতে পারেন, প্রথম সেশন শেষ করে দ্বিতীয় সেশনের কাছাকাছি নিয়ে যেতে পারেন ইনিংসকে, তাহলে নাটকীয়ভাবে জয় হয়তো ইংলিশদের জন্যই লেখা হবে।