দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একশ দিনের ক্ষণগননা শুরু হলো বিশ্বকাপের। ঠিক একশ দিন আগে সূচিও ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই দিন জানিয়েছে প্রস্তুতি ম্যাচের সূচিও। মূল পর্বের লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
গৌহাটিতেই হবে প্রস্তুতি ম্যাচ দুটি। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলকে। ২৯ সেপ্টেম্বর বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৩ অক্টোবর।
অবশ্য বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত সময় কাটবে টাইগারদের। জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ঘরের মাঠে। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলে ঘরের মাঠে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ডকে। এরপর ধরতে হবে ভারতের বিমান।
৭ অক্টোবর থেকে বিশ্বকাপের লড়াইয়ে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি- এ ৬টি ভেন্যুতে গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এদিকে বিশ্বকাপের সূচি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা ওয়ানডেতে খুব ভালো করছি এবং বাছাইপর্বেও শীর্ষ দলগুলোর মধ্যে ছিলাম। দলে অভিজ্ঞতা ও প্রতিভার ভালো মিশেল আছে আর কন্ডিশনও আমাদের চেনা।’