দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন শুরু আজ থেকে। অন্যান্যবার বিশ্বকাপ শুরুর এক বছর আগে সূচি ঘোষণা করলেও এবার সেটি হয়নি। নানা জলঘোলার পর ঠিক একশ দিন আগেই জানানো হয়েছে সূচি।
১০ দলের বিশ্বকাপে ৮ দল আগেই জায়গা করেছে মূল পর্বে। বাকি দুটি দল যোগ হবে জিম্বাবুয়েতে চলমান বাছাইপর্ব শেষে। এরপর আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে উঠবে পর্দা। একই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সবকটি দলের সঙ্গেই। সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। এদিন ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশের পরের ম্যাচ ১০ অক্টোবর একই ভেন্যুতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। তৃতীয় ম্যাচ খেলবে ১৪ অক্টোবর চেন্নাইতে। যেখানে প্রতিপক্ষ আগের আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড।
বাংলাদেশের চতুর্থ ম্যাচে প্রতিপক্ষগ আয়োজক দেশ ভারত। ১৯ অক্টোবর পুনেতে হবে ম্যাচটি। মুম্বাইতে বাংলাদেশের পঞ্চম ম্যাচ হবে ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
২৮ অক্টোবর খেলবে কলকাতায় বাছাইপর্ব পেরিয়ে আসা এক নম্বর দলের বিপক্ষে। ৩১ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে সপ্তম ম্যাচে লড়বে বাংলাদেশ। এরপর ৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব থেকে উঠে আসা দুই নম্বর দলের বিপক্ষে দিল্লিতে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।
গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১২ নভেম্বর। পুনেতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা।