দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ শুরু হতে বাকি আর একশ দিন। এরপরই পর্দা উঠবে ক্রিকেটের মর্যাদার আসর ওয়ানডে বিশ্বকাপের। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের আসর।
এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে ঘোষিত হবে বিশ্বকাপ সূচি। সেই সঙ্গে শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি জানিয়েছে, এদিন থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি ট্যুরও। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।
তার আগে শুরু হয়েছে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। সূচি ঘোষণার আগের দিন মহাশূন্যে উন্মোচিত হল ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে উন্মোচন করা হয়েছে বিশ্বকাপের ট্রফি। যা পরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করবে।
এরপর ১৮টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি। আগামী ২৭ জুন থেকে বিশ্বকাপ ট্রফির ভ্রমণ শুরু হয়ে তা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। ২৭ থেকে ১৪ জুলাই ভারতের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে এই ট্রফি। এরপর বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলো ছাড়াও কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালিতেও ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি।
সূচি অনুযায়ী আগামী ৭ অগাস্ট শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ ট্রফি আসবে বাংলাদেশে। ৯ অগাস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে এই ট্রফি।