• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেমিফাইনালের প্রথম লেগে ৪-৪ গোলের শ্বাসরুদ্ধকর লড়াই হলেও, বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদের দ্বিতীয় লেগে ছিল উল্টো চিত্র। এই ম্যাচে ১-০ ব্যবধানে জিতলেও যে কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত তা জেনেই দুই দল মাঠে নামে। সেই স্কোরলাইন ম্যাচের মাত্র ২৭ মিনিটেই পেয়ে যায় বার্সা। বাকি সময়ে স্বাগতিক অ্যাতলেটিকোকে তারা ভালোভাবেই আটকে দিয়েছে। ফলে ২০১৩-১৪ মৌসুমের পর আবারও কোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সা-রিয়াল মাদ্রিদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গতকাল (বুধবার) ফাইনালে ওঠার লক্ষ্যে ঘরের মাঠ মেট্রোপলিটন স্টেডিয়ামে ব্লু গ্রানারদের আতিথ্য দিতে নামে অ্যাতলেটিকো। যদিও নিজেদের ডেরায় ম্যাচজুড়ে আধিপত্য দেখাতে ব্যর্থ হয়েছে মাদ্রিদের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলতে থাকা অ্যাতলেটিকো বিদায় নেয় নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে হেরে। লা লিগায়ও শীর্ষস্থান হারিয়েছে আগেই, তবে আশা শেষ হয়ে যায়নি। এবার কোপাও হাতছাড়া হয়ে গেল দিয়েগো সিমিওনের দলের।

ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি ২৭ মিনিটেই করেছিলেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেস। আক্রমণ ও বল দখলে এগিয়ে থেকে কাতালানরা গোলের জন্য ১৫টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ৬ শটের একটিও লক্ষ্যে রাখতে ব্যর্থ অ্যাতলেটিকো। তাদের হারিয়ে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচের অপরাজেয় যাত্রা ধরে রেখেছে। এই বছর এখনও কোনো ম্যাচ হারেনি লা লিগার শীর্ষে থাকা হ্যান্সি ফ্লিকের দল।

কাকতালীয়ভাবে স্প্যানিশ কোপার দুই সেমিফাইনালের ফলই মিলে গেছে। দুই লেগের হিসাবটাও যেন নিজেদের মধ্যে অদল-বদল করেছে চার স্প্যানিশ পরাশক্তি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে প্রথম লেগে জয়ের পর ফিরতি ম্যাচে ৪-৪ ড্র করে রিয়াল মাদ্রিদ। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে তারাই ফাইনালে ওঠে। এদিকে, ফেব্রুয়ারিতে হওয়া প্রথম লেগে ৪-৪ গোলে ড্র করার পর ফিরতি ম্যাচে ১-০ গোলে অ্যাতলেটিকোকে হারাল বার্সেলোনা। এ নিয়ে চার বছর পর কাতালানরা এই প্রতিযোগিতার ফাইনালে উঠল। ২৬ এপ্রিল ফাইনালে হবে রিয়াল-বার্সার আরেকটি এল ক্লাসিকো।

আরও পড়ুন

আজ টিভিতে যে সব খেলা দেখবেন (৩ এপ্রিল ২০২৫)

টিভিতে আজকের খেলা

এদিন ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে উঠলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। কাতালানদের সামনে প্রথম ভালো সুযোগটি আসে ২৭তম মিনিটে। লামিনে ইয়ামাল বক্সে দারুণ পাস দিলে, ছুটে এসে ফেররান তোরেস প্রথম স্পর্শেই আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান। রবার্ট লেভান্ডফস্কির জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েই ফলনির্ধারণী গোলটি করলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগে সফরকারীদের আরও কয়েকটি সুযোগ হাতছাড়া হয় রক্ষণ, গোলরক্ষক ও লক্ষ্যভ্রষ্ট শটে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া অ্যাতলেটিকো ওয়ান-অন-ওয়ানে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এরপর ৬৯তম মিনিটে বল জালেও জড়ান দলটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলোথ। তবে অফসাইডে কাটা পড়ে সেটি। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি।

কে

  • অ্যাতলেটিকো
  • বার্সেলোনা
এ সম্পর্কিত আরও খবর
নিউক্যাসলকে ৭ গোলে উড়িয়ে কোয়ার্টারে বার্সেলোনা
নিউক্যাসলকে ৭ গোলে উড়িয়ে কোয়ার্টারে বার্সেলোনা
MWC বার্সেলোনা ২০২৬-এ নতুন প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনীতে টেকনো
MWC বার্সেলোনা ২০২৬-এ নতুন প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনীতে টেকনো
ইয়ামালের গোলে জয় পেল বার্সেলোনা
ইয়ামালের গোলে জয় পেল বার্সেলোনা
ফাইনাল মিস বার্সেলোনার, ফাইনালে অ্যাতলেটিকো
ফাইনাল মিস বার্সেলোনার, ফাইনালে অ্যাতলেটিকো
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।