দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। আগামী বছরের জুনে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিতে রাজি হয়েছেন ৬১ বছর বয়সী এই জার্মান কোচ। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ফ্লিককে দীর্ঘমেয়াদে রাখতে চাইলেও কোচ স্বল্পমেয়াদি চুক্তির পক্ষেই আগ্রহ দেখিয়েছেন।
২০২৪ সালের গ্রীষ্মে বার্সেলোনার দায়িত্ব নেন ফ্লিক। প্রথম মৌসুমেই দারুণ সাফল্য এনে দেন তিনি। তার অধীনে ক্লাবটি লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে ঘরোয়া ট্রেবল অর্জন করে। একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ইন্টার মিলানের কাছে হেরে।
চলতি মৌসুমেও দলকে সাফল্যের পথে রেখেছেন ফ্লিক। ইতোমধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। লা লিগায় পাঁচ ম্যাচ হাতে রেখে ১১ পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে তারা। আজ রাতে ওসাসুনাকে হারাতে পারলে এবং আগামীকাল রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারালে শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার।
এমএস/