দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (২২ জুন) নেপালকে ১০১ রানে হারায় ক্যারিবীয়রা।
এদিন টস হেরে নেপালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে শাই হোপ ও নিকোলাস পুরানের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে তারা। হোপ ১২৯ বলে ১০ চার ও ৩ ছক্কার মারে ১৩২ রান করেন। ৯৪ বলে ১০ চার ও ৪ ছক্কার মারে ১১৫ রান করেন পুরান।
নেপালের হয়ে তিনটি উইকেট নেন ললিত রাজবানশি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন দীপেন্দ্রা সিং, গুলশান ঝা, সন্দ্বীপ লামিচানে ও কারান কেসি।
জবাবে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রানে থামে নেপাল। দলের হয়ে আরিফ শেখ ৯৩ বলে ৬৩ ও গুলশান জার ৫৮ বলে ৪২ রান করলেও সেটা খুব একটা কাজে আসেনি। ক্যারিবীয় বোলাররা তাদেরকে লড়াই করারই সুযোগ দেয়নি। জেসন হোল্ডার ৩৪ রান খরচায় ৩ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ, কিমো পল ও আকিল হোসেন। এছাড়া একটি উইকেট নেন কাইল মেয়ার্স।
এ জয়ে জিম্বাবুয়েকে টপকে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।