দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। জানা গেছে ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর পাশে থাকতেই ছাড়তে হচ্ছে বিসিবির রিহ্যাবিলিটেশনের প্রধানের পদ।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়ছেন ক্যালেফাতোর স্ত্রী। তাই দেশে ফিরে থাকতে চান অসুস্থ স্ত্রীর পাশে। ক্যালেফাতোর পরিবর্তে ইতোমধ্যে নতুন রিহ্যাবিলিটেশন প্রধান খোঁজার কাজ শুরু করে দিয়েছে বিসিবি।
সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের সাথে দুই দফায় কাজ করেছেন এই ইতালিয়ান বনশদ্ভুত। প্রথম দফায় টাইগারদের ফিজিও হিসেবে কাজ করেছেন তবে করোনার সময়ে চাকরি ছেড়ে চলে যান।
এরপর বিসিবির চোট আক্রান্ত খেলোয়াড়দের নিয়ে কাজ করতে অর্থ্যাৎ বিসিবির রিহ্যাবিলিটেশনের প্রধান হিসেবে নতুন করে যোগ দেন তিনি। এই সময়ে চোটে পড়া ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করেছেন ক্যালেফাতো। কিন্তু স্ত্রীর অসুস্থতার কারণে দীর্ঘ মেয়াদে কাজ করা হলো না এই ফিজিওর।
জুন মাসে বিসিবির সাথে শেষ হচ্ছে ক্যালেফাতোর সম্পর্ক। ঈদের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে বিদায় নিবেন তিনি।