দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এক বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বর্ধমানের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দান্তনপুর এলাকায় তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
গাঙ্গুলির গাড়ি বহরের সামনে হঠাৎ একটি লরি চলে আসায় তার গাড়ির চালক দ্রুত ব্রেক কষতে বাধ্য হন। এর ফলে পেছনের গাড়িগুলোর একের পর এক তার গাড়িতে আঘাত করে। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হননি, তবে কনভয়ের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। গাঙ্গুলিকে প্রায় ১০ মিনিট রাস্তায় অপেক্ষা করতে হয়, এরপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন।
এই অস্বস্তিকর ঘটনার পরও গাঙ্গুলি সম্পূর্ণ স্বাভাবিক থেকে তার কর্মসূচি চালিয়ে যান। তিনি শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং তার ক্রিকেট ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন।
সৌরভের সফরসঙ্গীদের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকেই বেঁচে গিয়েছেন সৌরভ। দাঁতনপুর থানার পুলিশের সূত্র অনুসারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সৌরভের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
/অ