দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। রোববার (২০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
স্ট্যাটাসে মাহিন সরকার লিখেছেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রাত পৌনে ১২টা নাগাদ মহাখালী কলেরা হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রাইভেটকারে ফেরার পথে প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সি নামক পরিবহন সংস্থার একটি ট্রাক ধাক্কা মারে। এতে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও লিখেছেন, আমার স্ত্রী ট্রমাটাইজড হয়ে গেছেন এই ঘটনায়। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকেই প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির ট্রাকচালককে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
আরএ