দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন। সোমবার (৫ মে) ভোরে উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন এই সঙ্গীতশিল্পী।
দুর্ঘটনার পরেই এলাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর অবস্থা গুরুতর হওয়ায় নয়ডায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ পবনদীপ রাজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জানা গেছে, রোববার রাত আড়াইটে নাগাদ উত্তরাখণ্ডের চম্পাওয়াতের সিলেন টকের বাসিন্দা সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন ও তার বন্ধু অজয় মাহার এবং ড্রাইভার রাহুল সিংকে নিয়ে নয়ডা-দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন রওনা হন। গজরাউলায়, হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি ৷ দুর্ঘটনায় আহত গায়ক এবং আরও দু'জনকে পুলিশ প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ৷ গায়ক পবনদীপের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
পুলিশ বলছে, রোববার রাতে পবনদীপ তার বন্ধু অজয় মেহরার সঙ্গে বাড়ি থেকে নয়ডা যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন রাহুল সিং । চালক রাহুল সিং ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের।
২০২১ সালে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হন পবনদীপ। অরুণিতা কাঞ্জিলালকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। পাহাড়ি পবনের গানে মুগ্ধ আপামর দেশবাসী। পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। প্রথাগত গান শেখেননি তিনি। যদিও গান ছাড়াও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতেও সক্ষম তিনি।
অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তার প্রেমের চর্চা জারি শুরু থেকেই। অরুণিতা বাংলার মেয়ে। আর সেই কারণে এই রাজ্যেও পবনর জনপ্রিয়তা রয়েছে। বাংলা গানও গাইতে পারেন পবন।
এর আগে জানিয়েছিলেন, বাংলায় কাজ করতে আগ্রহী তিনি। দিন কয়েক আগেই জন্মদিন পালন করেছিলেন ধুমধাম করে। এরপরেই এই অঘটন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আপাতত এই প্রার্থনাই করছেন সকলে।
এফএইচ/