দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দাপুটে জয়ের পরদিনই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা হয়েছে লম্বা সময় বাইরে থাকা নাঈম শেখের, ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।
গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির দলে জায়গা হয়নি আফিফের। এদিকে স্কোয়াডে রাখা হয়নি গত সিরিজের দলে থাকা উইকেট রক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের।
ওয়ানডে দল ঘোষণার পরদিন ঘোষণা হয়েছে দুই ম্যাচের টি-টোয়েন্টি দল। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফেরা সাকিব আল হাসান ফিরেছেন টি-টোয়েন্টি দলের নেতৃত্বে।
আগামী ৫ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজ শেষে সিলেটে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, আফিফ হোসেন।