দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয় সাকিব আল হাসান ও লিটন দাসকে। শেষ পর্যন্ত দুজনের অনুমতি পাওয়া হলেও সাকিব খেলেননি আইপিএলে। এবার দুজন দল পেয়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার।
তাই আগে ভাগেই অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন করে রাখেন সাকিব ও লিটন। আজ সোমবার দুজনেই এনওসি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।
এ নিয়ে জালাল ইউনুস বলেন, 'সাকিব ও লিটনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাকিবকে দুটি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটনতো শুধু কানাডার লিগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দুজন কানাডার বিমান ধরবেন।'
এর আগে কানাডার এই লিগে সাকিবের দল পাওয়ার পর দল পান লিটনও। টেস্ট ও টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক খেলবেন টাইগার্সের হয়ে। দলটির আইকন ক্রিকেটারও সাকিব। অপরদিকে লিটন গায়ে জড়াবেন সারে জাগুয়ার্সের জার্সি।
সবশেষ ২০১৯ সালের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। ৬ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২০ জুলাই। ৬ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে কানাডার লিগটির। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে মোট ম্যাচ হবে ২৫টি।
এছাড়াও সাকিব লংকা প্রিমিয়ার লিগেও খেলবেন। সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। একই দলে খেলবেন আরেক বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। আগামী ৩০ জুলাই শুরু হবে এই টুর্নামেন্টটি। ফাইনাল হবে আগামী ২০ আগস্ট।