দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে রেকর্ড ৫৪৬ রানে হেরেছে আফগানিস্তান। টাইগারদের কাছে এমন রেকর্ড হারের পর ভারত সফর করবে আফগানরা। সেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ঈদ শেষে আবারও বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান।
দ্বিতীয় ধাপে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের বিপক্ষে। তবে অনেক আগেভাগেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দলে ফিরেছেন টেস্ট স্কোয়াড়ে না থাকা রশিদ খান। পিঠের চোটের কারণে জুনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ না খেলতে পারলেও সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে খেললেও ৪ ওভারে ২১ রান দিলেও ছিলেন উইকেটশূন্য।
রশিদ ছাড়াও দলে ফিরেছেন মোহাম্মদ নবী। দল থেকে বাদ পড়েছেন নুর আহমেদ ও ফরিদ আহমেদ। স্কোয়াডে জায়গা পেয়েছেন শহীদুল্লাহ কামাল, জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।
ট্টগ্রামে ৫ জুলাই শুরু হবে প্রথম ওয়ানডে। ৮ ও ১১ জুলাই চট্টগ্রামেই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান দল।
ওয়ানডে সিরিজে আফগানিস্তান স্কোয়াড:
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাঈদ আহমেদ।