• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
চ্যাম্পিয়ন্স লিগ

হলো না মিলান রূপকথা, ইস্তাম্বুলে সিটির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  ১১ জুন ২০২৩, ১০:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলা চলছিল ঢিমেতালে। অবশেষে সিটি ভক্তদের আনন্দে ভাসালেন রদ্রি। দ্বিতীয়ার্ধের ৬৮ তম মিনিটে দারুণ শটে জাল খুঁজে পেলেন সিটির স্প্যানিশ এই মিডফিল্ডার। পরমুহূর্তেই যদিও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইন্টার মিলান। তবে কাজে লাগাতে ব্যর্থ হয় ইতালিয়ানরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে শিরোপা জয়ের মধ্য দিয়ে ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবলের রেকর্ড সিটির।

সাম্প্রতিক সময়ে বেশ উড়ছে পেপ গার্দিওলার ইংলিশ চ্যাম্পিয়ন দলটি। প্রতিযোগিতাপূর্ণ প্রিমিয়ার লিগে তারা সব ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে। বলতে গেলে এই টাইটেলকে তারা পরিণত করে ফেলেছে ডালভাতে! ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই ট্রফি উঁচিয়ে ধরেছে ম্যানচেস্টারের ক্লাবটি। এবারও লিগ শিরোপার পর তারা নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছে।

অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ইন্টার মিলান, জিতেছে বাকি দশটিতে। ইতোমধ্যে তারাও জিতেছে কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানা। ফলে সিটির মতো তাদের সামনেও ট্রেবল জয়ের সুযোগ ছিল।

হাই-ভোল্টেজ ফাইনালে দুই দলই শুরুটা করে দেখেশুনে। সময় যত গড়িয়েছে আক্রমণের ধার বাড়িয়েছে ম্যান সিটি। তবে মিলান গোলরক্ষককে খুব বেশি পরীক্ষার ফেলতে পারেনি হলান্ড-গুনদোয়ানরা।

ম্যাচের মাত্র ৫ম মিনিটেই দারুণ সুযোগ সৃষ্টি করেছিলেন বার্নার্দো সিলভা। ডি বক্সে ঢুকে শট নিয়েছিলেন, কিন্তু টার্গেট মিস করে গেছেন। এরপর পাল্টা আক্রমণে উলটো বিপদেই পড়তে যাচ্ছিল সিটি। ২৫ মিনিটে বারেল্লার দূরপাল্লার শট অল্পের জন্য জাল ছোঁয়নি। তৈরি ছিলেন না সিটির গোলরক্ষক এডারসনও।

এরপর টানা কয়েকটি আক্রমণ চালিয়েও গোল পেতে ব্যর্থ হয় সিটিজেনরা। ইন্টার মিলানের জমাট রক্ষণ কিছুতেই ভাঙতে পারেনি হলান্ড-গ্রিলিশরা। প্রথমার্ধে সিটির জন্য বড় ধাক্কা কেভিন ডি ব্রুইনার চোট।

ম্যাচের ৩০ মিনিটে মাঠে পড়ে যান কেভিন ডি ব্রুইনা। সে সময় শুশ্রূষা নিয়ে ফের মাঠে ফিরলেও অস্বস্তি ছিল চোখে-মুখে। ৩৫ মিনিটে বড় ধাক্কা খায় ম্যানসিটি। অস্বস্তিতে ভোগা ডি ব্রুইনাকে মাঠ থেকে তুলে নেন গার্দিওলা। নামেন ফিল ফোডেন। অবাক করা তথ্য হচ্ছে, ২০২০-২১ মৌসুমের ফাইনালে চেলসির বিপক্ষেও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এই বেলজিয়ান প্লেমেকার।

দ্বিতীয়ার্ধের ৫৮ তম মিনিটে সিটির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন লাওতারো মার্টিনেজ। পাল্টা আক্রমণে ওঠে আসে সিটি। সুফল পেতেও সময় লাগলো না। ৬৮ মিনিটে একটা সংঘবদ্ধ আক্রমণে বল পেয়ে দারুণ শটে গোল করলেন সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তার জোরালো শটের কোনো জবাবই ছিল না ইন্টারের গোলরক্ষক ওনানার কাছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বল জালে জড়িয়ে যেতে।

পরের মিনিটেই গোল প্রায় শোধ দিয়েই ফেলেছিল ইন্টার। প্রতিআক্রমণে উঠে ঢুকে পড়েছিল সিটির রক্ষণভাগে। ডামফ্রির ক্রসে যে হেড নিয়েছিলেন ডিমারকো তা এডারসনকে পরাস্ত করলেও ফেরে ওপরের পোস্টে লেগে। ফিরতি বলে ফের ডিমারকো হেড নিয়ে বল দিয়েছিলেন লুকাকুকে। অবিশ্বাস্যভাবে সুযোগ নষ্ট করেন এই বেলজিয়ান। ৭৩ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন লুকাকু।

৭৮ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন ফোডেন। কিন্তু ডিবক্সে ঢুকে বাঁ পায়ে যে শট নেন তা সহজেই নিজের আয়ত্তে নেন ওনানা।

৮৮ মিনিটে দারুণ সেভ করে দলকে বাঁচান সিটির গোলরক্ষক এডারসন। ম্যাচে সমতায় ফিরতে একের পর এক চেষ্টা করে গেছে ইন্টার। কিন্তু শেষের বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে পুরো সিটি শিবির,স্টেডিয়ামে সিটি সমর্থকরাও বাঁধভাঙা উল্লাসে শুরু করেন উদযাপন। শেষ হয় তাদের বহু বছরের অপেক্ষা;প্রিয় দলের হাতেই যে এখন ইউরোপ সেরার মুকুট।

  • সিটির গোলরক্ষক এডারসন
  • চ্যাম্পিয়ন্স লিগ
  • ম্যানচেস্টার সিটি
এ সম্পর্কিত আরও খবর
পিছিয়ে পড়েও জয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোরা
পিছিয়ে পড়েও জয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোরা
উয়েফা সুপার কাপ জিতল ম্যানসিটি
উয়েফা সুপার কাপ জিতল ম্যানসিটি
ব্র্যান্ডমূল্য তালিকায় রিয়ালকে টপকে শীর্ষে ম্যানসিটি
ব্র্যান্ডমূল্য তালিকায় রিয়ালকে টপকে শীর্ষে ম্যানসিটি
পয়েন্ট খুইয়ে বিপাকে জুভেন্তাস
পয়েন্ট খুইয়ে বিপাকে জুভেন্তাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।