• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

কলম্বিয়ার মাঠে হেরে গেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সময়ের গোলে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হলো এই দু'দল। আর সে কারণেই প্রতিশোধের বিষয়টা ঘুরেফিরে আসছিল। ঘরের মাঠের চেনা আঙিনায় শেষমেশ প্রতিশোধটা নিয়েই নিল কলম্বিয়ানরা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের পথেও ফিরেছে স্বাগতিক দলটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুরো ম্যাচেই সেভাবে ছন্দ খুঁজে পেল না আর্জেন্টিনা। বিরতির পর তারা ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় প্রতিপক্ষের ভুলে, তবে শেষ রক্ষা হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ের পথে ফিরল কলম্বিয়া। প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।

ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গনসালেস। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।

এই হারে আর্জেন্টিনার ১২ ম্যাচের (১১ জয়, এক ড্র) অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল। সবশেষ তারা হেরেছিল গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে।

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার। এবারের জয়ে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল তারা।

অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া এই মাসের বাছাইয়ে গত রাউন্ডে চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। কলম্বিয়া তাদের আগের ম্যাচে ১-১ ড্র করেছিল পেরুর সঙ্গে।

কলম্বিয়ার বিপক্ষে ৫২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে, স্বাগতিকদের ৯ শটের ৫টি লক্ষ্যে ছিল।

অষ্টম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় কলম্বিয়া। রদ্রিগেসের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি হেফারসন লের্মা।

দ্বাদশ মিনিটে হুলিয়ান আলভারেসকে ঠেকাতে পোস্ট ছেড়ে বাঁ দিকে বক্সের বাইরে চলে আসেন কলম্বিয়ার গোলরক্ষক, দুরূহ কোণ থেকে চেষ্টা করলেও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের শট লক্ষ্যে থাকেনি।

ঘরের দর্শকদের উল্লাসে ভাসিয়ে ২৫তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেস ছোট করে কর্নারে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে উঁচু ক্রস বাড়ান দূরের পোস্টে, আর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন মসকেরা।

প্রথমার্ধের শেষ দিকে দুটি ‘হাফ চান্স’ পায় আর্জেন্টিনা। কলম্বিয়া কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর নিকোলাস গনসালেসের শট কর্নারেই বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার। ওই কর্নারের পর কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি লাউতারো মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আর্জেন্টিনা। হামেসের ভুল পাসে মাঝমাঠের কাছে বল পেয়ে সঙ্গে লেগে থাকা মসকেরার চ্যালেঞ্জ সামলে এগিয়ে যান গনসালেস। বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

৬০তম মিনিটে রদ্রিগেসের সফল স্পট-কিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া। আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি কলম্বিয়ার দানিয়েল মুনোসকে বক্সে ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

৭২তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটি সুযোগ পান দুরান। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বরাবর দুর্বল শট করেন তিনি।

৮৪তম মিনিটে সুযোগ পান লাউতারো মার্তিনেস। বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি, তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জে শট নিতে পারেননি সেরি আর গত মৌসুমের সেরা খেলোয়াড় মার্তিনেস।

আরও পড়ুন

‘২০২৬ বিশ্বকাপ ফাইনালে খেলবে ব্রাজিল’

পরের মিনিটে এনসো ফের্নান্দেসের জায়গায় পাওলো দিবালাকে নামান আর্জেন্টিনা কোচ স্কালোনি। চার মিনিট পর বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন রোমার এই ফরোয়ার্ড।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি। ৮ ম্যাচের ৬টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। তাদের সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া।

কে

  • আর্জেনিটনা
  • কলম্বিয়া
এ সম্পর্কিত আরও খবর
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল আর্জেন্টিনা-স্পেন
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল আর্জেন্টিনা-স্পেন
অতিরিক্ত সময়ে গড়াল কলম্বিয়া-আর্জেন্টিনার ফাইনাল
অতিরিক্ত সময়ে গড়াল কলম্বিয়া-আর্জেন্টিনার ফাইনাল
কলম্বিয়া-আর্জেন্টিনার গোলশূন্য প্রথমার্ধ শেষ
কলম্বিয়া-আর্জেন্টিনার গোলশূন্য প্রথমার্ধ শেষ
মাঠে গড়াল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল
মাঠে গড়াল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।