দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিল শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ২০০২ সালে। পরের পাঁচ আসরে মাত্র একবার সেমিফাইনালে জায়গা করে নিতে সমর্থ হয়েছে সেলেসাওরা। প্রতিবার অন্যতম ফেবারিট হিসেবে বিশ্বকাপের আসরে গিয়ে হতাশ করে ফিরেছে রেকর্ড বিশ্বকাপ শিরোপাধারীরা। তবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র আশাবাদীর দলে। তার দলের খেলার ধরন নিয়ে সমালোচনা চললেও তিনি ব্রাজিলকে আগামী বিশ্বকাপের ফাইনালে দেখছেন।
আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন আশার কথা শোনালেন ব্রাজিল কোচ।
দরিভাল বলেন, ‘আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে থাকব। আমরা ফাইনালিস্ট হব। আমি যে এই কথা বলছি, আপনারা এটা রেকর্ড করে রাখতে পারেন। আমরা যে ফাইনালে থাকব, এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’
উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে ব্রাজিলের কোচের পদে বসেন দরিভাল। ২০২২ কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন রামন মেনেজেস। এরপর ২০২৩ সালে ফার্নান্দো দিনিজও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন।
অ