দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরক্কোকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলো ব্রাজিল।
রোববার (২৯ সেপ্টেম্বর) এ জয়ে হেক্সা মিশনের পথে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল।
এদিন ম্যাচ শুরুর ১২তম মিনিটে দলকে লিড এনে দেন মার্সেল। তাতে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরারের গোলসংখ্যা এখন ১০। মার্সেলের পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন লিনো। অন্যদিকে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি মরক্কো। ৪০ মিনিটের ম্যাচে গোলের উদ্দেশে ২৪টি শট নেওয়া ব্রাজিল ২৯তম মিনিটে ব্যবধান ৩-০ করেন। এবার জাল কাঁপান দিয়েগো।
পুরো ম্যাচে গোলের উদ্দেশে ৪০ চার চেষ্টা চালানো মরক্কো ৩৫তম মিনিটে ওতমানের কল্যাণে একটি গোল শোধ করে। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
উল্লেখ্য, ১৯৮৯ সালে যাত্রা শুরুর পর টানা তিন বার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এক যুগের পর আবার ২০০৮ সালে শিরোপার স্বাদ পায়, পরের আসরেই পঞ্চম শিরোপা ঘরে তোলে ব্রাজিল। এরপর কেটে গেছে আরও এক যুগ। সবশেষ আসরে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয় তারা।
অ