• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

হাঙ্গেরিকে গোলবন্যায় ভাসাল জার্মানি

স্পোর্টস ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সর্বশেষ ইউরোয় কোয়ার্টার-ফাইনালেই থেমে যায় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির পথচলা। ওই টুর্নামেন্টের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ম্যানুয়েল নয়্যার, টনি ক্রুস, ইলকাই গুন্দোয়ান ও থমাস মুলারের মতো তারকা ফুটবলাররা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হুট করে এই চার ফুটবলারের অবসরে কিছুটা চাপে থেকেই উয়েফা নেশন্স লিগে খেলতে নেমেছিল জার্মানি। তবে, হাঙ্গেরিকে রীতিমত গোলবন্যায় ভাসিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ডুসেলডর্ফে ৫-০ গোলে জিতেছে জার্মানি। দলের হয়ে গোল করেন নিকোলাস ফুয়েলখুগ, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিরৎজ, আলেকজান্ডার পাভলোভিচ ও কাই হাভার্টজ।

ম্যাচের শুরু থেকে কিছু অগোছাল ফুটবল খেলছিল দুদল। কেউই প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারছিল না। ম্যাচের ২০তম মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিল জার্মানি। মুসিয়ালার পাস থেকে ফুয়েলখুগের শট পা দিয়ে ঠেকিয়ে দলকে রক্ষা করেন হাঙ্গেরির গোলরক্ষক পেতার গুলাসি। এই সুযোগ হাতছাড়া হলেও গোল পেতে খুব বেশি সময় লাগেনি জার্মানদের।

ম্যাচের ২৮তম মিনিটেই কাঙ্খিত গোলের দেখা পায় স্বাগতিকরা। মুসিয়ালার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান ফুয়েলখুগ। এরপর ম্যাচের ৩৩তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল জার্মানি। তবে, হাভার্টজের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় জার্মানিকে।

প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে দারুণ শট নেন হাঙ্গেরির বেন্দেগুস বোল্লা। তবে, সেই আক্রমণ দক্ষতার সাথে রুখে দেন জার্মান মিডফিল্ডার রবার্ট আন্দরিচ। হাঙ্গেরি সমতায় ফিরতে না পারলেও ঠিকই এগিয়ে যায় জার্মানি।

আরও পড়ুন

আফগানিস্তানের টেস্ট দল ঘোষণা

ভারত সিরিজে ধারাভাষ্য দেবেন তামিম

৫৭তম মিনিটে ভিরৎজের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন মুসিয়ালা। এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই বায়ার্ন মিউনিখ তারকা। এরপর ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ভিরৎজ। মুসিয়ালার পাস থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন এই ফুটবলার।

ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান ৪-০ করেন বদলি নামা পাভলোভিচ। এবারও অ্যাসিস্টের ভূমিকায় মুসিয়ালা। তার পাস থেকে বল জালে জড়ান পাভলোভিচ। আর কফিনে শেষ পেরেক ঠোকেন হাভার্টজ। ৮১তম মিনিটে স্পট কিকে ব্যবধান বাড়ান তিনি। শেষদিকে আরও একটি প্রচেষ্টা করলেও তা গোলে পরিণত করতে পারেননি হাভার্টজ।

কে

  • হাঙ্গেরি
  • গোল
এ সম্পর্কিত আরও খবর
লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেল লিভারপুল
লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেল লিভারপুল
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
আবারও কাঁপছে টেকনাফ
আবারও কাঁপছে টেকনাফ
নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানাল জামায়াত সেক্রেটারি
নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানাল জামায়াত সেক্রেটারি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।