দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশনী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশনী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে রণখোলা ব্রিজের নিচে খাল থেকে ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট,১টি ম্যাগাজিন ও ১টি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এখন পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এসব বুলেট উদ্ধার করেছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
অ