দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। যদিও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনে খেলাই অনুষ্ঠিত হয়নি। এমনকি টস করাও সম্ভব হয়নি। ফলে দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার আগে টস অনুষ্ঠিত হয়।
টস জিতে প্রথমে বোলিং নেওয়ার কারণ জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে আছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ।
এদিকে চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসানের জায়গায় ফিরেছেন সাদমান ইসলাম। অন্যদিকে, পাকিস্তান একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছিল।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলী।
অ