• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক
  ২১ আগস্ট ২০২৪, ১৪:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৯৯৩-৯৪ মৌসুমে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। মুশফিক, সাকিব ও তামিমদের জাতীয় দলে আনেন। বিসিবির দ্বি-স্তরের নির্বাচক কমিটি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, সীমাহীন দুর্নীতির প্রতিবাদে ২০১৬ সালে পদত্যাগ করেছিলেন ফারুক আহমেদ। তিনিই এবার বিসিবিতে এলেন সভাপতি হয়ে। এর মাধ্যমে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হাসান পাপনের রাজত্ব। পাপনের উত্তরসূরী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে বিসিবি সভাপতি পদে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। এরপর থেকেই গত কয়েক দিনে তাকে নিয়ে গুঞ্জন চলছিল।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। ১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডারের ভূমিকায় থাকলেও ব্যাটার হিসেবেই বেশি পরিচিত ছিলেন ফারুক আহমেদ। সাবেক এই ব্যাটসম্যান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন প্রায় ১৫ বছর। ১৯৯৩ আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলেছেন সাতটি আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ দেশের জার্সিতে তাকে দেখা গেছে ১৯৯৯ বিশ্বকাপে।

খেলোয়াড়ি জীবন শেষে দুই দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। ২০০৩ থেকে প্রথম দফায় প্রধান নির্বাচক পদে দায়িত্ব পালনকালে অনূর্ধ্ব-১৯ দল থেকে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে জাতীয় দলে তুলে আনেন। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যে তিন ক্রিকেটার অন্যতম সেরা হিসেবেই বিবেচিত।

এরপর ২০১৩ সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেই আরেকবার নির্বাচক হন তিনি। দ্বিতীয় দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালনকালে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে সেরা সাফল্য। অবশ্য এরপর খুব বেশিদিন থাকতে পারেননি। ২০১৬ সালে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ এবং দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মূলার তীব্র বিরোধীতা করে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ফারুক আহমেদ। ভাগ্যের ফেরে আবারও বিসিবিতে ফিরলেন, এবার সভাপতি হয়ে।

যেভাবে সভাপতি হলেন ফারুক আহমেদ: বিসিবির গঠনতন্ত্র মেনে সভাপতি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে, আগে পরিচালক হতে হবে। তারপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় সরাসরি পরিচালক জালাল ইউনুস গত সোমবার পদত্যাগ করেছিলেন, আহমেদ সাজ্জাদুল আলমের পরিচালক পদটি কেড়ে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

পরিচালক হওয়ার আগে অবশ্য কাউন্সিলরশিপ দরকার হয় বিসিবিতে। মূলত অধিনায়কের সুবাদেই বিসিবির কাউন্সিলরশিপ ছিল ফারুকের। জালাল ইউনুসের শূন্যপদে বুধবারই নিয়োগ পান পরিচালক হিসেবে। এরপরেই সভায় উপস্থিত বাকি পরিচালকদের ভোটে ফারুক আহমেদ নির্বাচিত হলেন সভাপতি।

আরও পড়ুন

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

জালাল ইউনুস এবং সাজ্জাদুল ববির শূন্য পদে বিসিবির পরিচালনা পরিষদে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে স্থলাভিষিক্ত করেছে বিসিবি। এই দুটি পদের একটিতে এনএসসির কোটায় পরিচালক হয়ে আজ (বুধবার) বিসিবির জরুরি সভায় উপস্থিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক।

প্রধান লক্ষ্য ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হওয়ার সচিবালয়ে তার প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ বলেন, লক্ষ্য তো অনেক বড়, প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক প্রশ্ন আছে। প্রথম ও প্রধানতম দায়িত্ব আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখে.. বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল.. তাহলে কাজগুলো অনেক সহজ হবে। আমরা যেনো অন্যদিকে ডাইভার্ট হয়ে না যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট সার্বিকভাবে এবং বাংলাদেশ.. আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।

কে

  • বিসিবি
  • নতুন সভাপতি
  • ফারুক আহমেদ
এ সম্পর্কিত আরও খবর
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম
সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনে বিবেচিত হবে: বিসিবি সভাপতি
সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনে বিবেচিত হবে: বিসিবি সভাপতি
বিআইজেএফের নতুন সভাপতি হিটলার, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান
বিআইজেএফের নতুন সভাপতি হিটলার, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান
ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ
ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।