• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি- তাসকীন আহমেদ, রাজীব এইচ চৌধুরী ও মো. সালিম সোলায়মান
ছবি- তাসকীন আহমেদ, রাজীব এইচ চৌধুরী ও মো. সালিম সোলায়মান

আগামী ২০২৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ। এছাড়া রাজীব এইচ চৌধুরী এবং মো. সালিম সোলায়মান যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৫ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার দেয়া হয়।

ডিসিসিআইর নব-নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন- এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম ও সালমান বিন রশিদ শাহ সায়েম।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি তাসকীন আহমেদের প্রতিষ্ঠান ইফাদ মোটরস দেশে অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ভোগ্যপণ্য খাতের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তাসকীন আহমেদ ১৯৯৯ সালে তার পারিবারিক ব্যবসায় যোগদান করেন এবং তার দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তাসকীন আহমেদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান যাচ্ছেন।

তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন বাণিজ্য সংগঠনে সম্পৃক্ত থাকাকালীন সময়ে তিনি আঞ্চলিক ব্যবসায়িক প্রেক্ষাপটে দৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্ব উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ব্যবসায়ের স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডিসিসিআইর নব-নির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, ডিফেন্স ডায়নামিক্স এন্টারপ্রাইজ লিমিটেড, আর্কো কোল্ড স্টোরেজ লিমিটেড, ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড ও মাইক্রোসেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত রয়েছেন। তার প্রতিষ্ঠানগুলো বাণিজ্য, রিটেইল, সরকারি এবং প্রতিরক্ষা খাতে ইন্ডেন্টিং, হিমাগার, তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার উন্নয়ন খাত সংশ্লিষ্ট ব্যবসায় সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে।

এছাড়াও তিনি ২০২৩-২০২৪ মেয়াদে ডিসিসিআইয়ের পরিচালক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-বাংলাদেশ, ঢাকা দক্ষিণের প্রতিষ্ঠাতা সভাপতি (২০০৫), বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এবং বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবেও সম্পৃক্ত ছিলেন। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানি ক্লাব লিমিটেড এবং উত্তরা ক্লাব লিমিটেডের সক্রিয় সদস্য। তিনি লন্ডনে অবস্থিত ‘হুরন ইউনির্ভার্সিটি, ইউএসএ থেকে এমবিএ এবং বিবিএ ডিগ্রি লাভ করেন।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সহ-সভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস্ পলিমার করপোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স করপোরেশনের স্বত্বাধিকারী। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রয়-বিক্রয়, আমদানি ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষকরে পেট্রোকেমিক্যাল, রাবার কেমিক্যাল, খাদ্যপণ্য, ধাতব শিল্প ও দেশীয় বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।

মো. সালিম সোলায়মান ২০২৪ সাল এবং ২০০৬-২০০৮ মেয়াদে ডিসিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ-থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) সহ-সভাপতি এবং কোরিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসেসিয়েশন-এর সক্রিয় সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন।

আরএ

  • ঢাকা চেম্বার
  • ডিসিসিআই
এ সম্পর্কিত আরও খবর
ওষুধ খাতে আর্জেন্টিনার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
ওষুধ খাতে আর্জেন্টিনার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
এক ব্যবসায়ী দোষ করলে তার দায় সবার না: ডিসিসিআই সভাপতি
এক ব্যবসায়ী দোষ করলে তার দায় সবার না: ডিসিসিআই সভাপতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X