দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপেন হার্ট অপারেশন পরবর্তী বিশ্রাম ও চিকিৎসার ফলোআপের জন্য গত ১৩ ফেব্রুয়ারি জার্মানি গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এক মাস পর আজ (মঙ্গলবার) সকালে দেশে ফিরেছেন তিনি।
গত ১৬ ডিসেম্বর অসুস্থ হওয়ার পর ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজী সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থেকে তিনি বাসায় ফিরেছিলেন ৯ জানুয়ারি।
তারপর থেকে তিনি ডাক্তারের পরামর্শে বাসায়ই বিশ্রাম নিচ্ছিলেন।
তার মেয়ে ও মেয়ের জামাই কাজী সালাউদ্দিনকে নিয়ে গিয়েছিলেন জার্মানি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরেছেন তিনি।
আরআই