দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় গিয়েছিলেন। কদিন আগেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করেছেন। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসাতেই থাকছেন কিংবদন্তি এই ফুটবলার এবং কোচ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ক্রীড়ামন্ত্রীর সালাউদ্দিনের বাসায় যাওয়ার কথা ছিল। কিছুক্ষণ বিলম্বে পৌনে ১২টার দিকে বাফুফে সভাপতির বাসায় পৌঁছান তিনি। ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে উভয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সালাউদ্দিনের শারীরিক অবস্থা খানিকটা উন্নতি হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সীমিত পরিসরে সাক্ষাৎ করছেন। ব্যক্তিগত সৌজন্য সাক্ষাতের সফর হওয়ায় নাজমুল হাসান পাপন একাই যান সেখানে। মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদের কোনো কর্মকর্তাকে তার সঙ্গে দেখা যায়নি। ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার অবশ্য সালাউদ্দিনের বাসায় রয়েছেন সৌজন্য সাক্ষাতের বিষয়টি সমন্বয় করার জন্য।
সালাউদ্দিন বাফুফে সভাপতি ২০০৮ সাল থেকে। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির পদে ২০১২ সাল থেকে৷ গত এক দশকে দেশের শীর্ষ দুই ব্যক্তিত্বকে এক সঙ্গে দেখা গেছে কালেভদ্রে। গত বছর দুই সংস্থার দুই শীর্ষ কর্তা কথার লড়াইয়ে নেমেছিলেন। আজকের আলোচনাটি পুরোটাই সৌজন্যমূলক৷
আরআই/কে