দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২৫১ রানে থামিয়ে দিয়েছে বাংলাদে। ব্লুমপন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমে মারুফ-রিজওয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি ভারতের যুবারা।
ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনিং জুটি ভাঙে ভারতের। আর্শিন কুলকার্নিকে ৭ রানে ফেরান মারুফ মৃধা। অষ্টম ওভারে মারুফের শিকার হয়ে সাজঘরে ফিরেন মুশের খান (৩)। এরপর অধিনায়ক উদয় শাহরান ও আদর্শ সিংয়ের জুটিতে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় ভারত। দুজনের জুটি ভাঙে স্কোরবোর্ডে ১১৬ রান যোগ করে। ওপেনার আদর্শকে ৭৬ (৯৬) রানে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন মোহাম্মদ রিজওয়ান।
অধিনায়ক উদয় একপাশ আগলে রেখে চাপ তৈরি করলেও ৬৪ (৯৪) রানের মাথায় ক্যাচ দেন মাহফুজুর রহমানের বলে বর্ষণের হাতে। এরপর বাকি ব্যাটাররা ইনিংস বড় করতে না পারলেও খেলেছেন কার্যকরী ইনিংস।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে ভারত। বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ১টি মেডেন ও ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন মারুফ। ১টি করে উইকেট নেন রিজওয়ান ও মাহফুজুর রহমান।
এমআর/