• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৪, ২২:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
উইকেট শিকারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উদযাপন। ছবি: সংগৃহীত
উইকেট শিকারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উদযাপন। ছবি: সংগৃহীত

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। শুক্রবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এমন ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে আরিফুল ইসলামের শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রানের সংগ্রহ পায় টাইগার যুবরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখেই ১৭০ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ১২১ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সের টিকেট কাটে টাইগার যুবারা।

৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারতও। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার (২৮ জানুয়ারি) তারা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচটা বড় ব্যবধানে জিতলে আয়ারল্যান্ডকে টপকে সুপার সিক্সে যাওয়ার সুযোগ থাকবে যুক্তরাষ্ট্রেরও।

চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ডে খেলছে ১৬টি দল। প্রতি গ্রুপ থেকে ৩টি করে দল উঠবে সুপার সিক্সে। সেখানে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জয়টা এসেছে আরিফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিং আর অধিনায়ক মাহফুজুর রহমানের বোলিংয়ের সুবাদে। আরিফুলের শতকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লক্ষ্য তাড়া করতে নামা যুক্তরাষ্ট্রকে ৪৭.১ ওভারে ১৭০ রানে অলআউট করতে ১০ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন মাহফুজুর।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম ওভারে মাত্র ১১ রানে প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন প্রণব ছেত্তিপালায়ম ও সিদ্ধার্থ কাপ্পা। দুজনে মিলে তোলেন ৭৫ রান। এরপর আবার ধস নামে যুক্তরাষ্ট্রের ইনিংসে। ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে ৪১ রানের একটি জুটি হলেও ১৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১৭০ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্রের যুবারা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৮ বলে ১৩ রান করে আউট হন আদিল বিন সিদ্দিক। ২৩ ওভারের মধ্যে দলকে ৯৪ রানে রেখে ফিরে যান আশিকুর রহমান (৪৫ বলে ২৭) এবং মোহাম্মদ রিজওয়ানও (৪০ বলে ৩৫)।

এরপর অবশ্য বাংলাদেশের বিপদ আর বাড়তে দেননি আরিফুল। ১০৩ বলে ৯ চারে ১০৩ রান করে আউট হয়েছেন তিনি। এর আগে চতুর্থ উইকেটে আহরার আমিনের সঙ্গে ১১৫ বলে গড়েন ১২২ রানের জুটি। জুটি ভাঙে ৪৯ বলে ২ চার ও ১ ছয়ে আহরার ৪৪ রান করে আউট হয়ে ফিরলে।

স্কোরবোর্ডে আর ২১ রান যোগ হতেই আউট হয়ে যান আরিফুলও। দলের রান তখন ৫ উইকেটে ২৩৭। এরপরও ৫০ ওভারে বাংলাদেশের যুবারা যে ৭ উইকেটে তিন শর কাছাকাছি রান তুলতে পেরেছে, এতে অবদান শিহাব জেমসের ১৭ বলে ২টি করে চার ও ছয়ে ৩১ এবং পারভেজ জীবনের ৭ বলে অপরাজিত ১৩ রানের।

ডিপি/

  • যুব বিশ্বকাপ
  • বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল
  • সুপার সিক্সে বাংলাদেশ
এ সম্পর্কিত আরও খবর
দাপুটে জয়ে বিশ্বকাপে টিকে রইলো বাংলাদেশ
দাপুটে জয়ে বিশ্বকাপে টিকে রইলো বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ
ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ
মারুফের ফাইফার, আড়াইশ রান করল ভারত
মারুফের ফাইফার, আড়াইশ রান করল ভারত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।