দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা তিন ম্যাচে স্বাগতিক আরব আমিরাত, জাপানের পর আজ শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ।
বুধবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমিতে শ্রীলংকাকে ১৯৯ রানে থামিয়ে ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে টাইগার যুবারা।
এদিন টস জিতে শ্রীলংকা যুব দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৯৯ রান করে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
জয়ের জন্য ৫০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ২০০ রান। ওপেনার আশিকুর রহমান শিবলীর অনবদ্য সেঞ্চুরিতে ৪০.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের জয়ে ১৩০ বলে ১১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আশিকুর রহমান।
টি